
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু পাচার, অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করে আসছে বর্ডার গার্ড।
আজ ১৮ জুন ২০২৫ তারিখ আনুমানিক ভোর ৪টা ৪৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট হতে ২০ জন (০৩ জন পুরুষ, ০৭ জন মহিলা এবং ১০ জন শিশু) বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে বিজিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ী কুড়িগ্রাম জেলায়।বর্তমানে ব্যাক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কার্যক্রম চলমান এবং শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিজিবি পক্ষ হতে বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু, পদাতিক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় নারী ও শিশু পুশইন রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.