1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন সেনাবাহিনী

অহিদুজ্জামান রিপন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে গরিব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী। শনিবার (২৪ মে) দিনব্যাপী জেলা শহরের আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিসিন, প্রসূতি, চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়।

শহরের রেহাইচর আদর্শ পাড়া গ্রামের সুমাইয়া বেগম জানান, গত তিনদিন ধরে তার ৪ বছরের মেয়ের শরীরে জ্বর। কিন্তু সেভাবে ডাক্তার দেখাতে পারেননি। সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা পেয়েছেন। পেয়েছেন ওষুধও।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪০ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন। সেখান থেকে আ.হ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সেনাবাহিনীর চিকিৎসা নিতে এসেছেন আলি-আকরাম।

তিনি অনন্ত বাংলাকে জানান, তার ছয় বছর থেকে একটি চোখ নষ্ট। আরও একটি নষ্ট হতে যাচ্ছে। তাই সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে শুনে এসেছেন। এসে চিকিৎসা শেষে ওষুধ নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওলিদ জাগো নিউজকে বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনজন বিশেষজ্ঞ দিনব্যাপী অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেন। চিকিৎসা শেষে যাদের যে ধরণের ওষুধ প্রয়োজন ফ্রি দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK