1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধায় জীম হ’ত্যা চে’ষ্টা’য় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মা’ম’লা

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
ছাত্রনেতা জীম হত্যা চেষ্টায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে  গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন এক জুলাই যোদ্ধা ছাত্র নেতা।
এই মা’ম’লা’য়  জেলার পাঁচটি সংসদীয় আসনের সাবেক ছয়জন এমপি ও পতিত আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আ’সা’মি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আ’সা’মি করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মা’ম’লা দায়ের করেন।
মামলার অন্যতম আ’সা’মি’রা হলেন- পতিত আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মা’ম’লা’য় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
এ বিষয়ে মা’ম’লা’র বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আ’সা’মি’সহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হা’ম’লা-অ’প’র’হ’র’ণ ও হ’ত্যা’র চে’ষ্টা’সহ বিভিন্ন ধরনের তাণ্ডপ চালিয়েছে। এ ঘটনায় তিনিও গু’লি’বি’দ্ধ হয়েছেন বলে জানান এই নেতা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রে’ফ’তার’ অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK