প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
গাইবান্ধায় জীম হ’ত্যা চে’ষ্টা’য় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে মা’ম’লা

ছাত্রনেতা জীম হত্যা চেষ্টায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের নামে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন এক জুলাই যোদ্ধা ছাত্র নেতা।
এই মা'ম'লা'য় জেলার পাঁচটি সংসদীয় আসনের সাবেক ছয়জন এমপি ও পতিত আওয়ামীলীগের সভাপতিসহ ৮৫ জনকে নামীয় আ'সা'মি করে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আ'সা'মি করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মা'ম'লা দায়ের করেন।
মামলার অন্যতম আ'সা'মি'রা হলেন- পতিত আওয়ামী লীগের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক এমপি নাহিদ হাসান নিগার সুলতানা, শাহ সরোয়ার কবির, উম্মে কুলসুম স্মৃতি, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান রিপন ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ এই মা'ম'লা'য় মোট ৮৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।
এ বিষয়ে মা'ম'লা'র বাদী বায়োজিদ বোস্তামি জীম বলেন, গত বছরের ১৪ জুলাই ও ৪ আগস্ট দুপুরের দিকে আমাদের ছাত্র-জনতার কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ ও ডিসি অফিসের সামনে ওইসব আ'সা'মি'সহ আরও শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে হা'ম'লা-অ'প'র'হ'র'ণ ও হ'ত্যা'র চে'ষ্টা'সহ বিভিন্ন ধরনের তাণ্ডপ চালিয়েছে। এ ঘটনায় তিনিও গু'লি'বি'দ্ধ হয়েছেন বলে জানান এই নেতা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামি জীম বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলাটি করেছেন। আসামিদের গ্রে'ফ'তার' অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.