1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী সদরে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার সংলগ্ন মাওলানা সুলতান আহাম্মদের বাড়িতে শনিবার সকালে গালফ এয়ার ট্রাভেল্স সার্ভিসেস এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব কাজী জাফর আহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও মাওলানা আতাউল্যাহ ফিরোজের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামি ব্যাংক চৌমুহনী শাখার ব্যাবস্থাপক হারুনুর রশিদ , সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, গোরাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহ-সভাপতি হোসনে এলাহী শাকী, কাজী শিব্বির আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণে নোয়াখালীর বিশিষ্ট আলেমগণ, শিক্ষক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্নস্তরের ব্যাক্তিবর্গ ও হজ্বব্রত পালনকারীরা উপস্থিত ছিলেন। হজ্ব পালনকালীন বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণে আলোচনা করা হয়। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK