1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উপদেষ্টার পিএসদের দুর্নীতি জানলে হাসিনাও বিস্ময়ে ডিগবাজি খাবেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পঠিত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, কেন কিছু উপদেষ্টা ও স্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, আর এসব বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে?
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লক্ষ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে দ্বিধা ছড়াচ্ছে। এটি জনমনে অনিশ্চয়তা তৈরি করছে। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও দ্বিধা-দ্বন্দ্ব  তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।
তিনি দাবি জানান, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময় শেষে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে সরে যাবে— এটাই জনগণের প্রত্যাশা। এই দেশ কারা চালাবে সেটা কোনো গোষ্ঠী বা শক্তি নয়, বরং জনগণই ঠিক করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK