1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পোয়েট্রি ফর প্যালেস্টাইন এওয়ার্ড পেলেন আজকালের আলো পত্রিকার সাহিত্য সম্পাদক মো. রহমত আলী

আবুল কাশেম, সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

শনিবার (২৬ শে অক্টোবর ২৪ইং) দুপুর ২ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা পার্কের বিপরীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত পোয়েট্রি ফর প্যালেস্টাইন এওয়ার্ড পেলেন আজকালের আলো পত্রিকার সাহিত্য সম্পাদক মো. রহমত আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী রাষ্ট্রদূত ইরান। কবি মাহমুদুল হাসান নিজামী সভাপতি জাতীয় কবিতা মঞ্চ এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি কবি সাহিত্যিক বৃন্দদের উপস্থিতে খুলনা থেকে অংশ গ্রহণকারী কবি রহমত আলী সম্মাননা সনদ অর্জনে খুলনার সুনাম অর্জন হয়েছে বলে মনে করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গীতি কবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তাই কবিকে ফোনে অভিনন্দন জানান ও রহমত আলীর সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন। খুলনার খালিশপুর নতুন কলোনি হাউজিং এস্টেট বাড়ি। তার পিতা মৃত তৈয়ব আলী মাতা জমিলা বেগম এর ঘরে ১৯৮১ সালে জন্ম গ্রহণ করে। চার ভাই বোনের মধ্যে মো. রহমত আলী বড় তিনি স্কুল জীবন থেকে লেখালেখি শুরু করেন। ২০২০ সালে সারা দেশে মহামারি শুরু হলে গৃহবন্দী হয়ে পড়ে সবাই । সেই সময়টায় অনলাইনে বেশ কিছু প্ল্যাটফর্ম তৈরি হয় আর কবি রহমত আলী ঘরে বসে লেখালেখির চর্চাটা জোরালো ভাবে শুরু করেন। ২০২৩ সাল থেকে বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে অনলাইনে প্রকাশিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্দ্যোগে আয়োজন করেন। নিউজটি দেখে ফিলিস্তিনির উপরে ২টি কবিতা পাঠিয়েছেন বিচারক মন্ডলীরা তার কবিতার মূল্যায়ন করে তাকে সম্মাননা স্মারক তুলে দেন। এই পাওয়া রহমত আলীর একার কিন্তু সন্মানটা খুলনার সবার। তাই খুলনা বাসি সবাই কবির জন্য শুভ কামনা করবেন। এবং তার লেখা যেন এমন করে ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে এমনটাই শুভ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK