1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের যুগ পূর্তি উদযাপন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

সাফল্যের ধারাবাহিকতায় ১ যুগ পূর্তি উদযাপন করেছে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের বাগবাড়ি ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। নিরপেক্ষ সংবাদ উপস্থাপনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের এই ১ যুগের যাত্রা সাংবাদিকতার অগ্রযাত্রায় একটি মাইলফলক।”

অনুষ্ঠানে বক্তারা ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অবদান স্মরণ করেন এবং আগামীর সাংবাদিকতা আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK