1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্যামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনার শ্যামগঞ্জ প্রেসক্লাব (শ্যামগঞ্জ- ময়মনসিংহ) উদ্যোগে (২১ মার্চ) শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্যামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় “দৈনিক দিনকালের”পূর্বধলা উপজেলা প্রতিনিধি মোঃ আল ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান শান্তর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিতি ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব,গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা,মনাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী  শিক্ষক মোঃ কামরুল ইসলাম মাস্টার,মনাটি দড়ি পাড়া প্রাইমারী স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আঃ মান্নান মাস্টার।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে উপস্হিত ছিলেন  সুশীল সমাজের ব্যক্তিবর্গ,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সদস্যগণ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ। শ্যামগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন খান সুপল্লব বলেন,সাংবাদিকরা হলো জাতির বিবেক,সাংবাদিকদের কাজ হলো বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা,সাদাকে সাদা আর কালোকে কালো বলা।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা, সাংবাদিকের উচিত নিজেদের মধ্যে মতানৈক্য তৈরি না করা সকলে মিলে দেশের স্বার্থে কাজ করা। শ্যামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোঃআশিকুজ্জামান আশিক তার বক্তব্যে বলেন,এক ঝাক তরুণ সাংবাদিক নিয়ে আমাদের শ্যামগঞ্জ প্রেসক্লাবের অগ্রযাত্রা। প্রতিনিয়ত আমাদের কলম যোদ্ধারা গৌরীপুর উপজেলা,পূর্বধলা উপজেলা,শ্যামগঞ্জ অঞ্চল সহ নেত্রকোনা, ময়মনসিংহ জেলার খবরা খবর তুলে ধরতেছে। দেশ ও জাতির কল্যাণ কামনা,ও ফিলিস্তিনি জাতির মঙ্গল কল্যাণ কামনা করে দোয়ার মধ্য দিয়ে শ্যামগঞ্জ প্রেসক্লাবের অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK