1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৭ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে  তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর চাটখিল পৌর মার্কেটের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছান, চাটখিল কেন্দ্রীয় মসজিদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আরেফিন শামীম, সেক্রেটারি আহসানুল হক মাসুদ, চাটখিল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান,  উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, অধ্যক্ষ মাওলানা তৈয়ব উল্যা, মাওলানা মোর্শেদ আলম, মাওলানা আক্তার হোসেন, আরিফ হোসেন ।

পরে বিক্ষোভ মিছিলটি চাটখিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান এবং সরকারকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে এ রক্তপিপাসু ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে ইতিবাচক কিছু করার উদ্যোগ নিতে জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK