চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর চাটখিল পৌর মার্কেটের সামনের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছান, চাটখিল কেন্দ্রীয় মসজিদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ দেওয়ান শামসুল আরেফিন শামীম, সেক্রেটারি আহসানুল হক মাসুদ, চাটখিল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম, অধ্যক্ষ মাওলানা তৈয়ব উল্যা, মাওলানা মোর্শেদ আলম, মাওলানা আক্তার হোসেন, আরিফ হোসেন ।
পরে বিক্ষোভ মিছিলটি চাটখিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বিশ্বের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান এবং সরকারকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে এ রক্তপিপাসু ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে ইতিবাচক কিছু করার উদ্যোগ নিতে জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.