1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা। উপজেলার সর্বস্তরের ছাত্র- জনতার আয়োজনে ১৯ মার্চ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে ‘চোরেরা চুরি করে, প্রশাসন কি করে?’ সাইদ, সবুজ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন শ্লোগান দেয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্র জনতার পক্ষ থেকে বক্তব্য দেন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল। এ সময় বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে তিন দিনের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তিন দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK