
রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা। উপজেলার সর্বস্তরের ছাত্র- জনতার আয়োজনে ১৯ মার্চ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে 'চোরেরা চুরি করে, প্রশাসন কি করে?' সাইদ, সবুজ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব জিন্দাবাদসহ বিভিন্ন শ্লোগান দেয়।
অবস্থান কর্মসূচিতে ছাত্র জনতার পক্ষ থেকে বক্তব্য দেন, সুলতান মাহমুদ সুমন, আল শাহরিয়ার শুভ, সালমান, আরিফ, শাকিল। এ সময় বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে তিন দিনের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তিন দিনের মধ্যে বালু উত্তোলন বন্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.