1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাঁছুর বিতরণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় বাঁছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।কলমাকান্দা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাচাইকৃত ৩৮ জনের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু ষাঁড় বাঁছুর, খাবার ও ওষুধ বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. সারোয়ার জাহান, আদিবাসী নেতা বথুয়েল কুবি, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক পাঠান প্রমূখ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে জনপ্রতি একটি ষাঁড় বাছুরের সাথে খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK