1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন- অতরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সেনাবাহিনীর লক্ষ্মীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর জিয়া উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রমজানকে ঘিরে যানজট নিরসন, ইদে হাট-বাজার গুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, জাটকা সংরক্ষণ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান।

এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK