1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ই’সরায়েলি জিম্মিদের হত্যার হুমকি হা’মাসের

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পঠিত
গাজায় ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসী কর্মকাণ্ড চালানো হলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।
হামাসের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয় হামাস।
আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনও লাভ হবে না। আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে কোনও রকম আগ্রাসন শুরু হলেই জিম্মিদের হত্যা করা শুরু হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সব জিম্মিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাম্প। নইলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, হামাসের নেতাদের উদ্দেশে বলছি, সুযোগ থাকতে গাজা ছেড়ে পালান। আর গাজাবাসীদের প্রতি আমার বক্তব্য হলো, জিম্মিদের ছেড়ে দিলে আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুক্তিসংগত সিদ্ধান্ত নিন। অবিলম্বে জিম্মিদের ছেড়ে দিন। নইলে চড়া মূল্য পরিশোধ করতে হবে।
ক্যাবিনেট বৈঠকের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গাজায় এখনও ২৪ জন জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অন্তত ৩৫ জন জিম্মির মৃত্যু হয়ে থাকতে পারে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK