1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ‘ নারী অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কালীগঞ্জ নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর নেতৃত্বে পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।
জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া, ইএসডিও এনজিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন। এখন থেকে মহিলা ও মেয়ে শব্দ ব্যবহার করা যাবে না। নারী শব্দ ব্যবহার করতে হবে। আমাদের দেশে জনসংখ্যার মধ্যে বেশিভাগ তরুণ। কারিগরি শিক্ষা আমাদের কম। তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে হবে। অনলাইন বিজনেস এখন বেশ জনপ্রিয়। ব্যবসা বাণিজ্য প্রসার করতে অনলাইন বিজনেসের পথ সুগম করতে হবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন নারী তাঁর স্বামীকে সহযোগিতা করে সংসারের অভাব লাঘবের ভূমিকা পালন করবেন।
পরিশেষে উপজেলা জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK