1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা সংখ্যাগরিষ্ঠ পদে জয় লাভ করেছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৯টি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা।

অন্যদিকে ৪টি পদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৪’শ ৪ জন ভোটারের মধ্যে ৩’শ ৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজগর হোসেন।

ভোট গণনা করে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী মো. মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থি মো. রফিক উল্লাহ।

বাকিরা হলেন- সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছু উদ্দিন, সহ সম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসেন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন এবং মো. সাইফুল ইসলাম দীপু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK