1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯ জন

সিহাব উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যা মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৩ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (২৫শে অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার ৩ আসামিসহ মোট ৯ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্র হত্যা ও অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামি হলেন আশুলিয়া থানার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আশুলিয়ার ভাদাইল এলাকার আবুল কালাম শেখের ছেলে শেখ মো. উজ্জ্বল (৪০), ডেন্ডাবর এলাকার মৃত আ. রবের ছেলে রুহুল আমিন (৫৮), সাভারের আমিনবাজারের ছালিপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. জুয়েল রানা (৩৩), আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার পাটগাতি গ্রামের মৃত মালেক তালুকদারের ছেলে মামুন তালুকদার (৩৭), রংপুরের কাউনিয়া থানার চন্ডিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা (৩০), আশুলিয়ার জামগড়ার মালেক সুপার মার্কেটের হাজী আব্দুল মালেক ভূইয়ার ছেলে শাহাব উদ্দিন, লালমনিরহাট জেলা সদরের চর কুলারগাট গ্রামের আমির হামজা মুন্সির ছেলে মো. আসাদুল (৩৩) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পূর্ব সিটকি গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. আসিফ (২৮)।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছাত্রদের পরিবারের করা হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ আসামিসহ অন্যান্য মামলায় ৯ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK