1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় বাকির ২০০ টাকা চাওয়ায় চা দোকানিকে পিটিয়ে হত্যা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত
নেত্রকোনার পূর্বধলায় বাকি টাকা চাওয়ায়  নজরুল ইসলাম (৩৫) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক মিয়ার (২৫) পলাতক রয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চা দোকানি নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের আক্কাস আলী ছেলে। তার ৭ বছর বয়সী একটি মেয়ে ও আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। আর অভিযুক্ত মানিক মিয়া একই গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিক প্রায় সময় নজরুলের দোকান থেকে বাকিতে চা খেতেন। কখনোই ঠিক মতো টাকা দিতেন না। বাকি চাইলে উলটো ক্ষেপে যেতেন মানিক। সর্বশেষ ২০০ টাকা দেড় বছর ধরে দিচ্ছিলেন না তিনি। গত বৃহস্পতিবার মানিক দোকানে গেলে পাওনা টাকার তাগাদা দেন নজরুল। এতে মানিকের সঙ্গে ঝগড়া হয় তার। পরদিন দুপুরে পাওনা টাকার তাগাদা দিতে মানিকের বাড়িতে যান নজরুল। তবে টাকা দেননি মানিক। কিন্তু ফিরে আসার সময় পথে নির্জন স্থানে নজরুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন মানিক। এতে নজরুলের মাথায় খুলি ফেটে গুরুতর জখম হয়। সেইসঙ্গে বাম হাত ভেঙে যায় নজরুলের। আশপাশের লোকজন নজরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসক। পরে শনিবার বিকেলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে নিজ গ্রামে নজরুলের লাশ দাফন করা হয়।
নজরুলের স্ত্রী রুপা আক্তার বলেন, নজরুল এক সময় মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। স্ট্রোক করার কারণে তিন বছর আগে দেশে ফেরেন। জায়গা জমি না থাকায় সংসার নিয়ে বিপদে পড়েন তিনি। পরে বাড়ির সামনে একটি চা দোকান দেন। দোকানের আয় দিয়েই কোনোরকম সংসার চালাতেন। মানিক দোকান থেকে বাকি খেয়ে আর দিতেন না। প্রচণ্ড অর্থ কষ্টে থাকায় ২০০ টাকা নজরুলের কাছে অনেক ছিল। পাওয়া টাকা চাইতে মানিকের বাড়ি গিয়েছিলেন নজরুল। ফেরার পথে নির্জন জায়গায় লাঠি দিয়ে পিটিয়ে নজরুলের মাথা ফাটিয়ে ফেলে। এতে মাথায় ভেতর রক্তক্ষরণ হয়। নজরুলের বাম হাতটাও ভেঙে ফেলে। এছাড়া চোখসহ সারা শরীরে অসংখ্য আঘাত করেছে। তাকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার দুপুরে তার মৃত্যু হয়। রুপা আক্তার আরও বলেন,  বাড়ির জায়গাটা  ছাড়া আমাদের আর কিছু নেই। দুই সন্তান নিয়ে আমি কেমন করে চলব। এ ঘটনায় থানায় মামলা করেছি। আমি হত্যাকারীর বিচার চাই। যে আমার সন্তানের এতিম করেছে। তাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। তার বিচার চাই। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK