1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দেয়ালিকা উৎসবে জুলাই-আগস্ট বিপ্লবের চিত্র

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য কে নিয়ে লক্ষ্মীপুর জেলায় প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকা উৎসব। বুধবার সকালে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

 

এ সময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র।শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ বিভিন্ন  আন্দোলন-সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। জেলা প্রশাসকসহ অতিথিরা দেয়ালিকাগুলো ঘুরে ঘুরে দেখেন। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, এই দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK