
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য কে নিয়ে লক্ষ্মীপুর জেলায় প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা আয়োজন করেছে দেয়ালিকা উৎসব। বুধবার সকালে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা হলরুমে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন - অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র।শিক্ষার্থীরা দেয়ালিকার মাধ্যমে জুলাই-আগস্ট বিপ্লবের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র তুলে ধরেছেন। জেলা প্রশাসকসহ অতিথিরা দেয়ালিকাগুলো ঘুরে ঘুরে দেখেন। জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, এই দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার অসাধারণ প্রকাশ ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.