1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্রগ্রাম ডিসি পার্কে হামলা-ভাংঙচুর 

জাফর সাদেক,স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত
চট্টগ্রাম জেলা প্রশাসক নিয়ন্ত্রিত ডিসি পার্কের ফুল উৎসবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ হামলা-ভাঙচুর করেছেন ২৫-৩০ জনের একটি গ্রুপ। হামলায় ডিসি পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা তছনছ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডিসি পার্কের সামনের পোর্ট লিংক রোডে চলাচল করা লরি গাড়ির এক চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাপ্রহরীর বাগবিতণ্ডা হয়। সেখান থেকে ওই চালক চলে গিয়ে কিছুক্ষণ পর ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে লাঠিসোটা নিয়ে পার্কে হামলা চালান। তারা পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দৈনিক অনন্ত বাংলাকে বলেন,‘সড়কের এক গাড়ি চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাকর্মীর কথা কাটাকাটি হয় বলে শুনেছি,  এরপর ওই চালক গিয়ে ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে পার্কে হামলা চালান। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে।’ জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির চালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতা ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK