প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
চট্রগ্রাম ডিসি পার্কে হামলা-ভাংঙচুর

চট্টগ্রাম জেলা প্রশাসক নিয়ন্ত্রিত ডিসি পার্কের ফুল উৎসবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ হামলা-ভাঙচুর করেছেন ২৫-৩০ জনের একটি গ্রুপ। হামলায় ডিসি পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা তছনছ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডিসি পার্কের সামনের পোর্ট লিংক রোডে চলাচল করা লরি গাড়ির এক চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাপ্রহরীর বাগবিতণ্ডা হয়। সেখান থেকে ওই চালক চলে গিয়ে কিছুক্ষণ পর ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে লাঠিসোটা নিয়ে পার্কে হামলা চালান। তারা পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দৈনিক অনন্ত বাংলাকে বলেন,‘সড়কের এক গাড়ি চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাকর্মীর কথা কাটাকাটি হয় বলে শুনেছি, এরপর ওই চালক গিয়ে ২৫-৩০ জনের দলবল নিয়ে এসে পার্কে হামলা চালান। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে।’ জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির চালক ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতা ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.