1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিলে যৌতুকের মিথ্যা মামলা দিয়ে স্বামীর পরিবারকে হয়রানির অভিযোগ

নোয়াখালী  প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর মাইনুদ্দিন পাটোয়ারী বাড়ির সিরাজ মোল্লা ও তার ছেলে মাহবুব আলমের নামে তার সাবেক ছেলের বউ মিথ্যা যৌতুকের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আদালতে সদয় দৃষ্টি কামনা করছেন তারা।

ভুক্তভোগী সিরাজ মোল্লা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার বড় ছেলে মাহবুব আলমকে ২০১৮ সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বিবি খাদিজা আঁখিকে বিয়ে করান। তাদের বাড়িতে আসার পর তার অস্বাভাবিক আচরন ও মোবাইল ফোনে বিভিন্ন  পর পুরুষের সাথে কথা পারিবারের চোখে পড়ে। এসব নিয়ে ডাক – দোহাই  দিলে অসুস্থ শশুর ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তার স্বামী জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে মামলা দিয়ে ফাসানোর হুমকি দেয়। এর কিছু দিন গেলেই সে ডিভোর্স দিয়ে ১ বছর পর অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ঐ সংসারে থেকেও ২০২১ সাবেক শশুর ও স্বামীর নামে আদালতে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে।  কিন্তু শশুর প্যারালাইসিসের রোগী দেখে তার শারীরিক অবস্থা  বিবেচনা করে তাকে আদালত জামিন দেয়। কিন্তু প্রবাস থাকা স্বামীর বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। বর্তমানে এই মিথ্যা  মামলার থেকে মুক্তি চায় ভূক্তভোগীরা। ভূক্তভোগী স্বামী মাহবুব আলম বলেন, আমার মা বাবাকে মান্য করতো না। তাছাড়া তার পর পুরুষের সাথে যোগাযোগ ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK