
চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর মাইনুদ্দিন পাটোয়ারী বাড়ির সিরাজ মোল্লা ও তার ছেলে মাহবুব আলমের নামে তার সাবেক ছেলের বউ মিথ্যা যৌতুকের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আদালতে সদয় দৃষ্টি কামনা করছেন তারা।
ভুক্তভোগী সিরাজ মোল্লা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার বড় ছেলে মাহবুব আলমকে ২০১৮ সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বিবি খাদিজা আঁখিকে বিয়ে করান। তাদের বাড়িতে আসার পর তার অস্বাভাবিক আচরন ও মোবাইল ফোনে বিভিন্ন পর পুরুষের সাথে কথা পারিবারের চোখে পড়ে। এসব নিয়ে ডাক - দোহাই দিলে অসুস্থ শশুর ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তার স্বামী জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে মামলা দিয়ে ফাসানোর হুমকি দেয়। এর কিছু দিন গেলেই সে ডিভোর্স দিয়ে ১ বছর পর অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ঐ সংসারে থেকেও ২০২১ সাবেক শশুর ও স্বামীর নামে আদালতে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু শশুর প্যারালাইসিসের রোগী দেখে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আদালত জামিন দেয়। কিন্তু প্রবাস থাকা স্বামীর বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। বর্তমানে এই মিথ্যা মামলার থেকে মুক্তি চায় ভূক্তভোগীরা। ভূক্তভোগী স্বামী মাহবুব আলম বলেন, আমার মা বাবাকে মান্য করতো না। তাছাড়া তার পর পুরুষের সাথে যোগাযোগ ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.