1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত – ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হল রুমে প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাহাংগীর আলম (সহ:অধ্যাপক) গত ২ বছরের হিসাব-নিকাশ পেশ করেন। সাধারন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আব্দুল হক। এ সময় পয়েন্ট আকারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল, মো: গোলাম মোস্তফা (সহ:অধ্যাপক), মো: আপেল মাহমুদ, মো: আলমগীর হোসেন, মো: ফারক হোসেন, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান, মো: কাওসার হোসেন, মো: আহসান হাবিব রুবেল, মো: মাসুদ, মো: রুবেল ইসলাম, মো: রমজান আলী প্রমুখ।
সাধারন সভা শেষে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হক প্রেসক্লাবের কমিটি ভেংগে দেন। রুহিয়া থানা প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিতে মো: গোলাম মোস্তফাকে (সহ: অধ্যাপক) আহবায়ক, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান ও মো: মাসুদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সদস্যদের ভোটার তালিকা হালনাগাদ করে ইলেকশন/সিলেকশন/সমঝোতা (গঠনতন্ত্র মোতাবেক) যে প্রক্তিয়ায় হোক একটি নতুন কমিটি গঠন করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK