1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

শেখ হাসিনা ও এরশাদ জিয়াউর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত – মামুনুর রশীদ মামুন

চাটখিল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নব্য স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বৈরশাসক এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি রবিবার বিকালে
পাঁচগাও ইউনিয়নের কাছারি বাজারে নোয়াখালী চাটখিল উপজেলার ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংঘর উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাসহ পুরো পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই, তাই তারা বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন না।
রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি’র সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিএনপি নেতা আল হেলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, পাচচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক নুরনবী চৌধুরী সুমন, সাবেক ছাত্রদল নেতা সাইফুল আলম শিমুল, ছাত্রদল নেতা অশ্রু প্রমুখ । এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK