
নব্য স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বৈরশাসক এরশাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি রবিবার বিকালে
পাঁচগাও ইউনিয়নের কাছারি বাজারে নোয়াখালী চাটখিল উপজেলার ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংঘর উদ্যোগে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনাসহ পুরো পরিবারের বাংলাদেশে কোন ঠিকানা নেই, তাই তারা বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবেন না।
রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।
চাটখিল উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি'র সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, বিএনপি নেতা আল হেলাল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি বেলায়েত হোসেন দিপু, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ পরান, পাচচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণত সম্পাদক নুরনবী চৌধুরী সুমন, সাবেক ছাত্রদল নেতা সাইফুল আলম শিমুল, ছাত্রদল নেতা অশ্রু প্রমুখ । এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.