1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় পার্টির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩১ শে জানুয়ারি (শুক্রবার) রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির বাস ভবনে সদর উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা জাপার সদস্য সচিব এসএম আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহ কার্যক্রমের ফরম তুলে দেন জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির।

এ সময় শ্রীবরদী উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শেরপুর শহর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, যুব নেতা জেকি, জাপানেতা আবু হানিফ, আব্দুল মুন্নাফ, শেরপুর জেলা জাতীয় সংস্কৃতি পার্টির আহবায়ক জহির পাগলা, এরশাদ প্রেমী জুয়েল মাস্টার, সহ শেরপুর সদর  উপজেলার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK