
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩১ শে জানুয়ারি (শুক্রবার) রাতে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির বাস ভবনে সদর উপজেলার নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা জাপার সদস্য সচিব এসএম আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহ কার্যক্রমের ফরম তুলে দেন জেলা জাপার আহবায়ক মাহমুদুল হক মনির।
এ সময় শ্রীবরদী উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, শেরপুর শহর শাখার আহবায়ক মোহাম্মদ আলী, যুব নেতা জেকি, জাপানেতা আবু হানিফ, আব্দুল মুন্নাফ, শেরপুর জেলা জাতীয় সংস্কৃতি পার্টির আহবায়ক জহির পাগলা, এরশাদ প্রেমী জুয়েল মাস্টার, সহ শেরপুর সদর উপজেলার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.