1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে অবৈধ ৪ করাত কল বন্ধে উচ্ছেদ যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

বন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে ১০ কিলোমিটার এলাকার মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৭ শে জানুয়ারি (সোমবার) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীবরদী  উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ  কাঠ জব্দ করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ  কর্মকর্তা মো: সুমন মিয়া জানান, বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কি:মি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে। তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল। অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ৪ টি পৃথক  নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ সময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা রাকিব, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন, শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ শ্রীবরদী  থানা পুলিশ ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK