
বন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে ১০ কিলোমিটার এলাকার মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৭ শে জানুয়ারি (সোমবার) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া জানান, বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কি:মি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে। তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল। অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ৪ টি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হবে।
এ সময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা রাকিব, তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন, শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ শ্রীবরদী থানা পুলিশ ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.