1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

———অশ্রু দিয়ে লেখা এই নাম———————

সোহেল খান দূর্জয়:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পঠিত
———অশ্রু দিয়ে লেখা এই নাম———————
————–সোহেল খান দূর্জয়———————––
এই অশ্রু ঝড়ে পরে না নিরবে পোড়ায় মনকে
মনের এ কষ্ট আর কিছু ব্যাথার সমাধান হয় না
কিছু মনের ব্যথা মৃত্যু পর্যন্ত রয়ে যায় সাথি হয়ে
কিছু অশ্রু নিরবে ঝরে না বলা কথা গুলো নিয়ে
কিছু অভিমান জিতে যায় দু চোখে অশ্রু দিয়ে
কিছু অশ্রু শুধুই কষ্ট নিরবৃত্তে বয়ে চলে জীবনভর
তোমার কিছু কষ্ট রেখে যাওয়া কিছু অসমাপ্ত গল্প
আর তোমার এই যে মায়াবী ছলনার এক সমাহার
সত্যিই বেদনার রং হয়না জানা অশ্রু বলে না কথা
শুধুই দুয়ে পোড়ায় এই মনকে স্মৃতিগুলো স্মরণে
সত্যিই আমি জানি হবে না সমাধান অশ্রু বেদনার
সত্যিই আমি আরো জানি থাকিতে এই বক্ষে প্রাণ
তবুও বেদনায় অশ্রু ঝড়িবে স্মরণে প্রিয়ার নাম
আমার এই যে বেদনা অশ্রু মুছে যাবে একদিন
সত্যিই আমি জানি তো ঝরবেনা আর মিছিমিছি
দেখবে একদিন হঠাৎ হয়েছে এই পাখি নিরুদ্দেশ।
আমি কখনোই কাঁদিনি বন্ধু কেঁদেছে আমার চোখ
আসলে আমার চোখও কাঁদেনি ভুল দেখেছে লোক
আমায় পুড়িয়ে চোখ ভাসিয়ে যে কেঁদে যায় এই মন
এমনি ভাবে সকলেই কাঁদে দূরে গেলে যে প্রিয়জন
সত্যিই আমি কখনোই কষ্ট পাইনি মুখ করিনি ভার
যদিও তাঁর রেখে যাওয়া স্মৃতি হাসতে দেয়না আর
ইচ্ছে করে আমার সারাটা জীবন প্রাণটা খুলে হাঁসি
অথচ দহনে জ্বলে পুড়ে যাই চোখের জলেতে ভাসি
আমার আকাশে দিন রাত জুড়ে স্বপ্নের আনাগোনা
তাইতো কয়েক ফোঁটা অশ্রু ঝরা নয় কোনো কান্না,
এই আকাশ আমায় বলছে ডেকে বৃষ্টি কেন চোখে
এই ভরদুপুরে পাকুড় ছায়ে কাঁদিস রে কোন শোকে
তাইতো বলি আমি ওরে আকাশ নাই রে দুঃখ কিছু
মাত্র গোটা কয়েক স্মৃতি আমার ছাড়ে না রে পিছু
আকাশ বলে কিসের স্মৃতি কি হারানোর এই ব্যথা
তাইতো আমায় আজি শুনিয়ে যা বিষণ্ণতার গাথা
সত্যিই তখন আমি হেসে বলি এই যে নীলিমা রানী
তুমি আগে বলো কিসের তরে ঝরাও অশ্রুর পানি
এই যে আকাশ বলে কাঁদতে হবে নইলে উষর ধরা
কাঁদবে লক্ষ কোটি নয়ন আর বাড়বে এই দুঃখ জরা
তখন বলি আমি ও আকাশ তুমি আমার বক্ষ পরে
আমার এক পৃথিবী জেগে আছে ছোট্ট এই অন্তরে
সত্যিই লক্ষ কোটি স্বপ্ন খেলে দুখের ছোঁয়া পেলে
এই সৃজন আমার উড়ান যে দেয় কাব্য ডানা মেলে
চোখের জলের সাথে ঝরে আমার এই কাব্য মালা
আমার অশ্রু দিয়ে সিক্ত যে তাই রাখি বেদন জ্বালা
অবশেষে আকাশ বলে তোমার এই সৃজনের মাঝে
একটু আমায় রাখিও ওরে রাত্রি দুপুর এই যে সাঁঝে
আমি চেয়ে দেখি কাঁদছে আকাশ তারকা নাই বুকে
এই যে পাকুড় ছায়ে একলা আমি অশ্রু নিয়ে চোখে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK