1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আবারো উত্তেজিত চৌকা সীমান্ত

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশ নাগরিকরা সীমান্তের কাছে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান ও ইট পাটকেল নিক্ষেপ করে। স্থানীয়রা জানান, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশে নাগরিকরা এ দৃশ্য দেখে প্রতিবাদ করে। তখনই দুই দেশের সীমান্তের কাছে নাগরিকরা এসে জড়ো হয়। এসময় পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

 

বাখর আলী সীমান্তের বাসিন্দা সুমন বলেন, অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের আম গাছ কাটে ভারতীয়রা। প্রতিবাদ করতে গেলে বিএসএফ টিয়ারশেল ছুড়েন। এতে ২জন আহত হয়েছেন। ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর কর্মান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠিত হওয়া পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK