
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশ নাগরিকরা সীমান্তের কাছে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান ও ইট পাটকেল নিক্ষেপ করে। স্থানীয়রা জানান, শনিবার সকালে ভারতের কয়েকজন নাগরিক অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কেটে ফেলে। এ সময় বাংলাদেশে নাগরিকরা এ দৃশ্য দেখে প্রতিবাদ করে। তখনই দুই দেশের সীমান্তের কাছে নাগরিকরা এসে জড়ো হয়। এসময় পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
বাখর আলী সীমান্তের বাসিন্দা সুমন বলেন, অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের আম গাছ কাটে ভারতীয়রা। প্রতিবাদ করতে গেলে বিএসএফ টিয়ারশেল ছুড়েন। এতে ২জন আহত হয়েছেন। ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর কর্মান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে অনুষ্ঠিত হওয়া পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.