1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী জেলায় শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেলো চাটখিলের ওসি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নোয়াখালী জেলায় ২০২৪ সালের ডিসেম্বরে অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যাবলীতে  চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীকে পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে ।

রোববার(৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আমান উল্লাহসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক ও চাটখিল থানা পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যে সার্বিক মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। তিনি ভবিষ্যতে চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাটখিলের রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK