নোয়াখালী জেলায় ২০২৪ সালের ডিসেম্বরে অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যাবলীতে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীকে পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে ।
রোববার(৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর হাতে শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ আমান উল্লাহসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক ও চাটখিল থানা পুলিশের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘যে সার্বিক মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল। তিনি ভবিষ্যতে চাটখিল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাটখিলের রাজনৈতিক নেতা সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।’
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.