1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেফতার

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীর সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর  নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে  আনোয়ার হোসেনকে  আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মূলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK