
শেরপুরের ঝিনাইগাতীর সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।
থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় তিনশত বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মূলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.