1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতি,দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা 

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত
ভোলার লালমোহন উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা  করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার কসাইপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, পৌরশহরের কসাইপট্টির দুই মাংস বিক্রেতা রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় ওই দুই কসাই রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির কথা স্বীকার করলে তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK