প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
লালমোহনে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতি,দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

ভোলার লালমোহন উপজেলায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে দুই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে পৌরসভার কসাইপট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, পৌরশহরের কসাইপট্টির দুই মাংস বিক্রেতা রোগাক্রান্ত দুটি গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় ওই দুই কসাই রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির কথা স্বীকার করলে তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. রাজন আলীসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.