1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে পুলিশের অভিযানে সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি গ্রেফতার

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী  থানা পুলিশের অভিযানে পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা হাবিবুল্লাহ হাবিকে গ্রেপ্তার করা হয়েছে। ১ লা জানুয়ারী (বুধবার) দুপুরে শ্রীবরদী থানার এস আই শাহজাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল সাতানি মথুরাদী এলাকার নিজ বাড়ি থেকে হাবিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত  হাবিবুল্লাহ হাবি সাতানী মথুরাদী  গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। সে শ্রীবরদী পৌরসভার সাবেক দুই বারের নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য। শ্রীবরদী থানার এসআই  শাহজাহান বুধবার সন্ধ্যায় জানায়, গত ১৭ ই জুলাই বিকেলে শ্রীবরদী – নীলাখিয়া রাস্তার ডাকবাংলোর বিপরীতে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সেে ভাঙচুর, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ক্ষতিসাধন, লুটপাটের ঘটনায় দায়েরকৃত জাকির হোসেন খানের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীবরদী থানায় দায়েরকৃত একটি মামলায় হাবিবুল্লাহ হাবি কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK