
শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের অভিযানে পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা হাবিবুল্লাহ হাবিকে গ্রেপ্তার করা হয়েছে। ১ লা জানুয়ারী (বুধবার) দুপুরে শ্রীবরদী থানার এস আই শাহজাহানের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল সাতানি মথুরাদী এলাকার নিজ বাড়ি থেকে হাবিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ হাবি সাতানী মথুরাদী গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। সে শ্রীবরদী পৌরসভার সাবেক দুই বারের নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য। শ্রীবরদী থানার এসআই শাহজাহান বুধবার সন্ধ্যায় জানায়, গত ১৭ ই জুলাই বিকেলে শ্রীবরদী - নীলাখিয়া রাস্তার ডাকবাংলোর বিপরীতে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সেে ভাঙচুর, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ভাঙচুর, ক্ষতিসাধন, লুটপাটের ঘটনায় দায়েরকৃত জাকির হোসেন খানের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীবরদী থানায় দায়েরকৃত একটি মামলায় হাবিবুল্লাহ হাবি কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন: +৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬ ,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.