1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

মাসুদ রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে (৩৫) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার)সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে আনোয়ার হোসেন নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি দৈনিক অনন্ত বাংলাকে নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK