প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন নামে (৩৫) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার)সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যান চলন্ত মোটরসাইকেলকে চাপা দিলে আনোয়ার হোসেন নামের মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম নিহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি দৈনিক অনন্ত বাংলাকে নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.