1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাত্রলীগের জন্য যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচার হবে- ইসহাক খন্দকার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

ছাত্রলীগের জন্য যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসহাক খন্দকার বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করায় যারা মায়া কান্না করছে তাদেরও এদেশে বিচারের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, এদেশের দামাল ছেলেরা এক চাঁদাবাজকে ছেড়ে আরেক চাঁদাবাজকে আসতে দেবেনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।

উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ , এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন

শাহাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK