1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নব যোগদানকৃত ইউএনও’র সাথে রিপোর্টার্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে ক্লাবের সদস্যরা ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নয়াশতাব্দি প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য ও জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা কবির-কে ক্লাবের পক্ষ থেকে ‘কংস স্মরণিকা’ ৩য় প্রকাশনা প্রদান করা হয়। পরে ইউএনও’র সাথে ফটোসেশনে অংশ নেয় ক্লাবের সদস্যরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK