প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
নব যোগদানকৃত ইউএনও’র সাথে রিপোর্টার্স সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সাথে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে ক্লাবের সদস্যরা ইউএনও'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইউএনও রেজওয়ানা কবির সবার সাথে পরিচিতি হন এবং কুশলাদী বিনিময় করেন। সাক্ষাৎকালে ইউএনও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান। পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উন্নয়ন সাংবাদিকতার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক নয়াশতাব্দি প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য ও জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ শেষে নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার জনাব রেজওয়ানা কবির-কে ক্লাবের পক্ষ থেকে 'কংস স্মরণিকা' ৩য় প্রকাশনা প্রদান করা হয়। পরে ইউএনও'র সাথে ফটোসেশনে অংশ নেয় ক্লাবের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শরীফ। নির্বাহী সম্পাদক : তাসেরা তাজরীন। বার্তা সম্পাদক : মোহাম্মদ আমান উল্যা।সম্পাদক ও বাণিজ্যিক কার্যালয়: এমএস প্লাজা (৩য় তলা)২৭/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
তুহিন
প্রেস ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), মতিঝিল হতে মুদ্রিত। ফোন:
+৮৮-০২-৪১০৫২৪৯৪, মোবাইল: ০১৯৭১-৮৪২৩৬৫, ০১৭১১৮৪২৩৬৫, বার্তা: ০১৭৩১-৮৫৭১৮৬
,anantabanglanews24@gmail.com
Copyright © 2026 দৈনিক অনন্ত বাংলা. All rights reserved.