1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পরে এ উপলক্ষ্যে মানববন্ধন শেষে বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর একই দিনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উভয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আঃ রব, খেলাফত মজলিস আমির মাওঃ আঃ রাজ্জাক, প্রেসক্লাব যুগ্ম আহবায়ক সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব, মিডিয়া হাউজের নুরুল আহাদ তাসলিম প্রমূখ।

এসময় বিভিন্ন কাট্যাগরীর ভিত্তিতে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK